এবং বহু

রঞ্জন চট্টোপাধ্যায়

জিনগত তারতম্যে
আমি এতটুকু মুহ্যমান দেখি

যেন পেটিকোট চাঁদিয়াল
আবার
নশীবাবুর সখ্যতা

মাতব্বরী সাক্ষরটিকৠ‡
ঘনবসতি ধরলে

আমার সিলভারলাইঠবরাবর
এখনো রোদ

অভ্যাস সংহিতাটি তবুও
নিলয়ে সজ্জিত

ওহে উষ্ণতার সামিয়ানা
মৃদঙ্গে পাশাপাশি থেকো

আমি শ্রীকৃষ্ণ
তবেই শ্রীকৃষ্ণ
নৃসিংহঅবতঠ¾à¦°
এবং বহু

ফেসবুক মন্তব্য